✍️ রেজুয়ান আহম্মেদকক্সবাজারের উত্তর কলাতলী জেলেপল্লীর বাতাসে চিরকালই এক অদ্ভুত ভ্যাপসা গন্ধ ভেসে বেড়ায়। সেই গন্ধে মিশে থাকে সাগরের শুকানো নোনা জল, পচা গলদা ও বাগদার আঁশটে টান এবং বহু যুগের জমানো কুঁড়েঘরের রুদ্ধ নিঃশ্বাসের আর্দ্রতা। বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গমালা যখন ...