প্রকাশিত :  ১৩:৫৭
০১ নভেম্বর ২০২৬

দৃষ্টিশক্তি নেই, তবু এইচএসসিতে জিপিএ-৫ পেল মৌলভীবাজারের মৌমি

 দৃষ্টিশক্তি নেই, তবু এইচএসসিতে জিপিএ-৫ পেল মৌলভীবাজারের মৌমি

চোখে আলো নেই, তবু জ্ঞানের আলোই সেই আঁধার দূর কর চলছে তাহমিনা আক্তার মৌমি। এবারের এইচএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পেয়েছে ।

এবার এসএসসিতে সিলেটে রীতিমত ফলাফল বিপর্যয় ঘটেছে। এ বোর্ডের অর্ধেক শিক্ষার্থীই কৃতকার্য হতে পারেনি। কমেছে জিপিএ-৫ এর সংখ্যাও। তবে এমন বিপর্যয়ের মধ্যেও উল্লেখযোগ্য ব্যতিক্রম মৌমি।

অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের দৃষ্টান্ত স্থাপন করে সে এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে।

সিলেট সরকারি মদন মোহন কলেজের ছাত্রী মৌমি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর গ্রামের আব্দুল আহাদ ও আমিনা আক্তার পুষ্প দম্পতির মেয়ে।

মৌমি সিলেটে দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়ে কাজ করা গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর আবাসিক শিক্ষার্থী।

জিডিএফ’র নির্বাহী পরিচালক বায়েজিদ আহমদ খান সিলেটটুডেকে জানান, মৌমি প্রথম শ্রেণি থেকে আমাদের আবাসিক শিক্ষার্থী। তার এমন সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

তিনি জানান, মৌমির পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে তার শ্রুতিলেখক হিসেবে সহযোগিতা করে পল্লব রায়। সে হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী।


Leave Your Comments




শিক্ষাঙ্গন এর আরও খবর