প্রকাশিত :  ১৮:২৩
২৩ জুলাই ২০২৬

শিক্ষার্থীদের বাঁচাতে পুলিশ ভ্যান একাই আটকে দিলেন তরুণী

শিক্ষার্থীদের বাঁচাতে পুলিশ ভ্যান একাই আটকে দিলেন তরুণী

এক অনন্য সাহসিকতার ঘটনা ঘটেছে পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ভারতে চলা শিক্ষার্থী আন্দোলনের মধ্যে । মুম্বাইয়ে আটক শিক্ষার্থীদের মুক্ত করতে একটি পুলিশ ভ্যানের সামনে একাই রুখে দাঁড়ান রিয়া আহির নামের ২৭ বছরের এক তরুণী মডেল।

বুধবার (২২ জুলাই) মুম্বাইয়ের দাদারে পুলিশ যখন বিক্ষোভকারী শিক্ষার্থীদের ভ্যানে তুলে নিয়ে যাচ্ছিল, তখন রিয়া গাড়িটির পথ আটকে দেন। তিনি পুলিশ কর্মকর্তাদের কাছে গ্রেফতারি পরোয়ানা বা ‘অ্যারেস্ট মেমো’ দেখতে চান। পুলিশ কোনো সদুত্তোর দিতে না পারায় তিনি গাড়িটির সামনে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকেন। তার এই অকুতোভয় প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত পুলিশ আটক শিক্ষার্থীদের ছেড়ে দিতে বাধ্য হয়।

নিজের অধিকার সম্পর্কে সচেতন রিয়া জানান, পুলিশ অন্যায় করছিল জেনেই তিনি একজন নাগরিক হিসেবে তাদের আটকেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই সাহসিকতার ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক প্রশংসা পাচ্ছেন রিয়া। সরকারের দমন-পীড়নের সমালোচনা করে তিনি অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন।

সূত্র: এনডিটিভি।


Leave Your Comments




শিক্ষাঙ্গন এর আরও খবর