প্রকাশিত :  ১০:২৪
২৩ এপ্রিল ২০২৬

বাড়ানো হয়েছে এইচএসসির ফরম পূরণের সময়

বাড়ানো হয়েছে এইচএসসির ফরম পূরণের সময়

আসন্ন এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বিলম্ব ফি দেওয়া সাপেক্ষে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ফরম পূরণ করা যাবে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণ ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলো।

উল্লেখ্য, বুধবার (২১ এপ্রিল) এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। রুটিন অনুযায়ী আগামী ২ জুলাই থেকে শুরু হবে এইচএসসি পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে ৮ আগস্ট। অন্যদিকে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা আগামী ১৫ আগস্টের মধ্যে সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে বোর্ড। 


Leave Your Comments




শিক্ষাঙ্গন এর আরও খবর