প্রকাশিত :  ১৪:০০
১৫ অক্টোবর ২০২২

লংকাবাংলার উপর সিকিউরিটিজ আইনে আরোপিত শর্ত প্রত্যাহার

লংকাবাংলার উপর সিকিউরিটিজ আইনে আরোপিত শর্ত প্রত্যাহার

অর্থনীতি ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) শীর্ষ সদস্য প্রতিষ্ঠান লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের উপর আরোপিত শর্ত এক কর্মদিবস পরেই প্রত্যাহার করল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। যা ১৬ অক্টোবর ২০২২ রোববার থেকেই কার্যকর হবে।

এর আগে গত ১১ অক্টোবর মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের মনিটরিং টিম লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডে পরিদর্শনে এসে পুরনো লেনদেন অনুসন্ধান করে ২৮ আগষ্টের একটি ঘাটতি খুঁজে পায় এবং ১২ অক্টোবর বুধবার ডিএসই কর্তৃক সিকিউরিটিজ আইনে প্রতিষ্ঠানটির উপর শর্তারোপ করা হয়।

এরপর ১৩ অক্টোবর, বৃহস্পতিবার ডিএসইর একই মনিটরিং টিম আবারও পরিদর্শনে এসে সাম্প্রতিক কয়েক দিনের লেনদেন বিশ্লেষণ করে প্রতিষ্ঠানটিতে ৬ কোটি ৩৬ লাখ ১৪ হাজার ৭৮৭ টাকা ৩২ পয়সা সারপ্লাস দেখতে পায়। এর প্রেক্ষিতে সেদিনই এক চিঠির মাধ্যমে আগের দিনের শর্তারোপ প্ৰত্যাহার করে নেয়।

লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড একটি পাবলিক লিমিটেড কোম্পানি। সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায়, প্রতিষ্ঠানটির মোট ইক্যুইটি প্রায় ৫৩৮ কোটি টাকা। পরিশোধিত মূলধন প্রায় ২৬৯ কোটি টাকা। নিজস্ব পোর্টফলিওতে প্রায় ২৪১ কোটি টাকা শেয়ারে বিনিয়োগ এবং প্রায় ৭০ কোটি টাকার স্থায়ী সম্পদ রয়েছে।

লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড বিগত ২৫ বছর ধরে শেয়ার বাজার উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে আসছে। বিশেষ করে তাদের আধুনিক ও প্রযুক্তি নির্ভর সমন্বিত প্লাটফর্মসমূহের মাধ্যমে সর্বোত্তম গ্রাহক সেবা নিশ্চিত করে আসছে এবং দেশের শেয়ারবাজারে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডই একমাত্র ISO সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান।


Leave Your Comments




টপ ম্যানেজমেন্ট এর আরও খবর