প্রকাশিত :  ০৭:৫০
১৬ আগষ্ট ২০২২

বিআরটি প্রকল্পের কাজ সাময়িক বন্ধ : মেয়র আতিক

 বিআরটি প্রকল্পের কাজ সাময়িক বন্ধ : মেয়র আতিক

অর্থনীতি ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, বিআরটি প্রকল্পের কাজ পরিচালনায় ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা নেই। ফলে কিছুদিন পরপরই দুর্ঘটনা ঘটছে। জনদুর্ভোগ বাড়ছে। এভাবে উন্নয়ন কাজ চলতে দেয়া যাবে না। আগে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কমপ্লায়েন্স নিশ্চিত না পর্যন্ত ঢাকায় বিআরটির কাজ বন্ধ থাকবে। 

মঙ্গলবার রাজধানীর উত্তরার জসীমউদ্দীন সড়কে ক্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এ কথা বলেন মেয়র।

তিনি বলেন, ঢাকায় বিআরটি, মেট্রোরেলসহ অনেকগুলো প্রকল্পের কাজ চলমান। সব প্রকল্পের পরিচালকদের আগামী বৃহস্পতিবার  নগর ভবনে ডাকা হয়েছে। তারা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করলেই কাজ শুরু করতে পারবে।

এদিকে গতকাল রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পড়ে প্রাইভেট কারের ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নবদম্পতি।


Leave Your Comments




টপ ম্যানেজমেন্ট এর আরও খবর