প্রকাশিত :  ০৯:২৮
২৩ জুন ২০২২

ইবিএল গ্রাহকদের বিশেষ সুবিধা দিবে এসএমই ভাই

ইবিএল গ্রাহকদের বিশেষ সুবিধা দিবে এসএমই ভাই

ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) এসএমই গ্রাহকদের প্রশিক্ষণ, অ্যাকাউন্টিং, মার্কেটিং এবং আইনগত সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ছাড়ে ওয়ান-স্টপ সেবা প্রদান করবে ডিজিটাল প্ল্যাটফর্ম প্রতিষ্ঠান এসএমই ভাই।

ইবিএলের উপ-ব্যবস্থাপনা পরিচালক, রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং এসএমই ভাই টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহাদি হাসান সাগর সম্প্রতি ঢাকায় এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন।

ইবিএল লায়াবিলিটি এন্ড ওয়েলথ ম্যানেজমেন্ট প্রধান শারমিন আতিক, ওমেন ব্যাংকিং-এর ভারপ্রাপ্ত প্রধান নাতাশা কাদের এবং এসএমই ভাই-এর পরিচালক মো. সাইমুম হোসেনসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।



Leave Your Comments




এস এম ই এর আরও খবর