প্রকাশিত :  ০৯:২৯
২৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১০:০৪
২৭ নভেম্বর ২০২৬

কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬: কক্সবাজারের টেকনাফ উপজেলাধীন জীম্বংখালী সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শুক্রবার (২৭ নভেম্বর) আনুমানিক ভোর ০৪০০ টার দিকে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জিম্বংখালী বিওপির নিয়মিত বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি ৭ নম্বর পোস্ট সংলগ্ন বেলালের মাছের ঘেরের পাশে প্রযুক্তির সহায়তায় মিয়ানমার থেকে দুইজন ব্যক্তিকে হাতে দুটি ব্যাগ নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারিরা তাদের বহন করা লুঙ্গি দিয়ে মোড়ানো দুটি ব্যাগ ফেলে ঘেরের পাশ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া দুটি ব্যাগের ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে সংরক্ষিত আনুমানিক ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

এ ঘটনায় পলাতক চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে ঘটনাস্থলসহ পার্শ্ববর্তী এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে চলমান থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

-প্রেস বিজ্ঞপ্তি 



Leave Your Comments




জাতীয় এর আরও খবর