প্রকাশিত :  ০৭:০৯
২৬ নভেম্বর ২০২৬

পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে : রিজভী

পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে। কিছু কিশোর গ্যাং ও তাদের কিছু লোক দিয়ে দেশে অস্থিরতা তৈরি করছে। আজ  বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে নবগঠিত শ্রমিক দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে আর পা রাখতে পারবেন না উল্লেখ করে রিজভী বলেন, ‘১৬ ডিসেম্বর নাকি তারা বাংলাদেশ দখল করবে। এ জাতির ওপর অন্য কেউ আগ্রাসন চালিয়ে কোনো আধিপত্যবাদী শক্তি ক্ষমতা দেখাতে পারবে না।’

এ সময় দেশে শ্রমিকদের জন্য নতুন করে নির্ধারিত ন্যূনতম মজুরি ভারত, পাকিস্তানসহ উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় বেশি বলে দাবি করেন রুহুল কবীর রিজভী।

তিনি বলেন, ‘সম্প্রতি চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলন নিরসনে নজরুল ইসলাম খান অভিভাবকের ভূমিকা পালন করে এক যুগান্তকারী সমাধানে পৌঁছাতে সহায়তা করেছেন। সিদ্ধান্তের আলোকে শ্রমিকদের মজুরি প্রায় ৩৬ শতাংশ বাড়ানো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘নতুন মজুরি কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা এবং গ্রেডভেদে সর্বোচ্চ মজুরি ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে সর্বনিম্ন ক্ষেত্রে মজুরি ৪ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ ক্ষেত্রে ৬ হাজার ৪৬৫ টাকা বেড়েছে।

নির্ধারিত এই মজুরি ভারত, পাকিস্তানসহ উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় বেশি।’

 আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্যসচিব শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটি শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।


Leave Your Comments




জাতীয় এর আরও খবর