প্রকাশিত :  ১২:০৮
২৫ নভেম্বর ২০২৬

‘আমরা গাজীপুরবাসী ইউকে’র নতুন কমিটি গঠন

সভাপতি ব্যারিস্টার মাহরুন আহমেদ মালা, সম্পাদক মজহারুল হক বাবু

‘আমরা গাজীপুরবাসী ইউকে’র নতুন কমিটি গঠন

যুক্তরাজ্যে বসবাসরত গাজীপুরবাসীর মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয়ে ‘আমরা গাজীপুরবাসী ইউকে’র ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ২২ নভেম্বর রবিবার পূর্ব লন্ডনের গ্র্যান্ড রাসোই রেস্টুরেন্টে এক সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার মাহরুন আহমেদ মালা এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ মজহারুল হক বাবু।

সংগঠনের নবগঠিত উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন এমদাদ তালুকদার এমবিই, ফজলে রব্বানী সাজ্জাদ ও অ্যাডভোকেট মনিরুজ্জামান খান।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন ও মাহফুজা রহমান; সহসভাপতি ড. তুষার চৌধুরী ও হাসিব চৌধুরী সম্রাট; যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজিবুর রহমান সরকার ও নাজমুল হক খান; সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার জাহিদুল আবেদীন; সহকারী যুগ্ম সাংগঠনিক সম্পাদক সালমা বেগম; কোষাধ্যক্ষ সৈয়দ আফজাল হোসেন; সহকারী কোষাধ্যক্ষ রেহানা পারভীন; সাংস্কৃতিক সম্পাদক খালেদা জামান পূর্ণি; যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক জাওয়াদ বিন কবির তৌকি; দপ্তর সম্পাদক রুহুল আমিন বিলাল; শিক্ষা ও গবেষণা সম্পাদক আলভিয়া হোসেন; প্রচার ও প্রকাশনা সম্পাদক কামালিয়া মাহজাবিন বুবলী এবং সমাজকল্যাণ সম্পাদক রাবেয়া রহমান ঝিলিক।

কমিটির সিনিয়র কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার শাকির আহমেদ, প্রফেসর স্যামুয়েল চৌধুরী ও মিহির এমডি মুহিবুজ্জামান।

কার্যনির্বাহী সদস্যরা হলেন—এম এ মামুন, শহিদুল ইসলাম, শুমি চৌধুরী, ড. রুবিনা আফরোজ, নিরোদ কুমার বর্মণ, ইসমাইল হোসেন সুমন, হাফেজ শাহরিয়ার, ইমরান সরকার ও মোহাম্মদ ইসলাম সাজেদ।

নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার মাহরুন আহমেদ মালা বলেন, ঐক্যই সংগঠনের সবচেয়ে বড় শক্তি। পারস্পরিক শ্রদ্ধা, সততা, জবাবদিহিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যুক্তরাজ্যে বসবাসরত গাজীপুরবাসীর মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করাই তাঁদের লক্ষ্য।

সাধারণ সম্পাদক মোহাম্মদ মজহারুল হক বাবু বলেন, ‘আমরা গাজীপুরবাসী ইউকে’ একটি অরাজনৈতিক, ঐক্যবদ্ধ ও সহযোগিতামূলক সামাজিক সংগঠন হিসেবে সব গাজীপুরবাসীর কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। নবগঠিত কমিটির উপদেষ্টা, কর্মকর্তা ও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও সহযোগিতায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, যুক্তরাজ্যে বসবাসরত সব গাজীপুরবাসীর জন্য সংগঠনটিকে একটি অভিন্ন প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চান তাঁরা। এখানে দল-মত, ব্যক্তিগত বিভেদ কিংবা বিভাজনের ঊর্ধ্বে থেকে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে প্রাধান্য দেওয়া হবে। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সকল গাজীপুরবাসীর আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

সংগঠনটির স্লোগান—‘আমাদের শিকড়, আমাদের হৃদয়, আমাদের গাজীপুর’।

-সংবাদ বিজ্ঞপ্তি



Leave Your Comments




প্রবাসী কমিউনিটি এর আরও খবর