প্রকাশিত :  ০৭:৫৯
২৩ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরা

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরা

প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে সংলাপে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে সচিবালয়ে সরকারপ্রধানের সঙ্গে শুরু হয় এই বৈঠক।

এসিপির তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রতিনিধি দলের বাকি দুই সদস্য হচ্ছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

সম্প্রতি দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক সহিংসতার বিষয়ে রাজনৈতিক ঐক্যের আলোচনা করতে গত বুধবার সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠকের পর সংলাপের পদক্ষেপ নেওয়া হয় বলে জানা গেছে।


Leave Your Comments




জাতীয় এর আরও খবর