প্রকাশিত :  ১৯:০৪
১৯ নভেম্বর ২০২৬

‘টুকরো টুকরো আকাশ’ নাটক একটি ব্যতিক্রমী পরিবেশনা

‘টুকরো টুকরো আকাশ’ নাটক একটি ব্যতিক্রমী পরিবেশনা

লন্ডন, ১৬ নভেম্বর: ‘টুকরো টুকরো আকাশ’ নাটক একটি ব্যতিক্রমী পরিবেশনা হিসাবে দর্শকরা মন্ত্য করেছেন। গত ১৪ নভেম্বর পূর্ব লন্ডনের ব্রাডি আটর্স সেন্টারের থিয়েটার হলে মঞ্চস্থ হলো ‘নৃত্য টেলস ইউকের’ পরিবেশনায় নৃত্যসমৃদ্ধ বিশেষ আঙিকের এ নাটকটি। ‘এ সিজন অব ড্রামা’র অংশ হিসাবে এমন নাটক দর্শকদের মন কেড়েছে। 

এক ঝাঁক নৃত্য শিল্পী এতে অংশ নেন। মুল থিম ‘কৌতুহল’কে কেন্দ্র পাখিদের কোন সীমানা নেই এ বার্তা উঠে আসে কাহিনিতে। সমগ্র আকাশ পাখির দেশ। এমনি মানুষের মনের ও সংস্কৃতির কোন সীমানা নেই,বিশ্বময় এর বসবাস। অভিবাসন জীবনের বিভিন্ন পর্যায়কে  এ নাটকের একটি কৌতুহলী উচ্চারণে বিধুত হয়েছে।  এ বিষয়টি কাব্যে,গানে ও কথায় ফুটে ওঠে। কালজয়ী সঙ্গীত সমুহের ছন্দে নৃত্য ছিল চোখ ধাঁধানো। 

নৃত্য টেলস ইউকের শিল্পীরা নেচে গেয়ে দর্শকদের মুগ্ধ করেন। এতে অভিনয় ও নৃত্যে অংশ নেওয়া একজন মাত্র পুরুষ চরিত্র ছাড়া সকলেই ছিলেন নারী, কিশোরী আর শিশুরা। 

পাখির ডানায় উড়ে উড়ে কথা বলেন তারা বিশ্ব মানবের কল্যাণ কামনায়। খুব সহজ পোশাকে উপস্থাপন ছিল শিল্পসম্মত।


 


Leave Your Comments




প্রবাসী কমিউনিটি এর আরও খবর