প্রকাশিত : ০৪:২৭
১৮ নভেম্বর ২০২৬
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।