প্রকাশিত : ১৮:১৪
১৭ নভেম্বর ২০২৬
নিউইয়র্কে বাংলাদেশ ল' সোসাইটি ইউএসএ,ইনক এর উদ্যোগে গত ১৫ই নভেম্বর সংগঠনের নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আবদুল ওয়াহিদ এর সভাপতিত্বে ও সংগঠনের নির্বাচিত জেনারেল সেক্রেটারী অ্যাডভোকেট কামাল উদ্দিন এর সঞ্চালনায় অ্যানুয়াল ডিনার ২০২৬ ও ম্যাগাজিন প্রকাশনা ফলক উন্মোচন অনুষ্ঠিত হয়। রবিবার সন্ধ্যা ৬টায় জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট পার্টি হলে শতাধিক আইনজীবী ও বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক জেনারেল সেক্রেটারী ও সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, সাবেক প্রতিষ্ঠাতা সদস্য মাস্টার অব ল' মোহাম্মদ এন মজুমদার, প্রধান বক্তা ও নোট স্পীকার হিসাবে বক্তব্য রাখেন এটর্নি মঈন চৌধুরী মাস্টার অব ল' ,সাবেক জেনারেল সেক্রেটারী অ্যাডভোকেট আবদুর রশিদ , প্রথম আলো সম্পাদক অ্যাডভোকেট মো ইব্রাহিম চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন -বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুনির হোসেন , সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুর রাজ্জাক , অ্যাড মুহাম্মদ মুহি উদ্দিন ,অ্যাড মো মাসুদ শিকদার ,অ্যাড জাহিদুর রহমান মোল্লা , অ্যাড লোকমান আহমদ , অ্যাড তাহমিনা আক্তার সুইটি , অ্যাড সেলিম উল্যাহ চৌধুরী,সমাজ কল্যাণ সম্পাদক মো শফিকুল ইসলাম ,মো ওলিউর রহমান ,অ্যাড মোহাম্মদ হানিফ , অ্যাড মাহমুদুল হক পাটোয়ারী ,অ্যাড মো সানা উল্যাহ, অ্যাড রফিকুল ইসলাম আকন্দ, অ্যাড আবদুস সহিদ আজাদ , অ্যাড আবদুল্লাহ আল মামুন ,অ্যাড মাহবুব মাওলা অ্যাড জেসমিনা খানম, অ্যাড জাহাঙ্গীর আলম, অ্যাড নজরুল ইসলাম কবির ,অ্যাড নাহিদ জাহান কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সেলিম আলী পরিষদের সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম ,সেক্রেটারী প্রার্থী মোহাম্মদ আলী , কুনু - ফিরোজ পরিষদের সভাপতি প্রার্থী আজমল হোসেন কুনু সেক্রেটারী প্রার্থী ফিরোজ আহমেদ , জালালাবাদ সোসাইটির সভাপতি মো বদরুল হায়দার , বাংলাদেশী আমেরিকান নাইচা এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি এডমিনিস্ট্রেটর কামাল হোসেন মিঠু ও সেক্রেটারী সৈয়দ মিজানুর রহমান ,কমিউনিটি লীডার টাইম টিভি পরিচালক আবু তাহের ,মামুনুর রশিদ শিপু,শফিকুল ইসলাম খোকন,গওয়র কিনু চৌধুরী মোশাররফ হোসেন সবুজ , নুরুল করিম মোল্লা , আবদুস সালাম , বিশিষ্ট ব্যবসায়ী আলী আশরাফ ,তরুণ সংগীত শিল্পী নীরু গায়েন সহ অনেকে। উপস্থিত সকল আইনজীবী ও কমিউনিটির নেতৃবৃন্দ গন তাদের স্ব স্ব পরিচিতি তুলে ধরেন যথাক্রমে অ্যাড যুবায়ের আহমদ চৌধুরী ,অ্যাড হুমায়ুন কবির চৌধুরী ,অ্যাড জাহিদ আনোয়ার ,অ্যাড শাখাওয়াত উল্যাহ জাহিদ ,অ্যাড আবুল কালাম টগর,অ্যাড আরিফুর রহমান অ্যাড শাহিনা আক্তার , অ্যাড মাহমুদা খাতুন ,অ্যাড গোলাম মো সেলিম , অ্যাড কামাল হোসেন ,অ্যাড আদনান চৌধুরী , অ্যাড রেদোয়ান ইসলাম , অ্যাড সালাহ উদ্দিন , অ্যাড মাহবুবুর রহমান, অ্যাড ইমরান, অ্যাড তায়েব আহমেদ , অ্যাড সেলিম আহমেদ ,অ্যাড শাহেদা আমেনা,অ্যাড মো নজরুল ইসলাম ,মোস্তাক আহমেদ বাবুল, অ্যাড শাহাবুদ্দিন মিয়া , অ্যাড সিকদার মো সাহেদ, অ্যাড সায়াদ আহমেদ , অ্যাড আলা উদ্দিন ভুইয়া, অ্যাড এস এম সাহিদ জামিল ,নাদিরা আক্তার সহ বিপুল সংখ্যক আইনজীবী। প্রধান অতিথি বেলুন উত্তোলনের মাধ্যমে ম্যাগাজিন প্রকাশনা ফলক উন্মোচন করেন। সব শেষে আইনজীবী ও কমিউনিটি নেতৃবৃন্দের সম্মানে বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের দীর্ঘসুত্রতা ও অধিক রাত হওয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান স্হগিত হয়।।
আয়োজক কমিটির পক্ষে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আবদুল ওয়াহিদ জেনারেল সেক্রেটারী অ্যাডভোকেট কামাল উদ্দিন ,প্রধান সমন্বকারী মোহাম্মদ আবদুর রাজ্জাক সমন্বকারী অ্যাড মোহাম্মদ আসাদ উল্লাহ ,ডিনার কমিটির আহবায়ক অ্যাড মুহাম্মদ মুহি উদ্দিন ,সদস্য সচিব অ্যড মো মাসুদ শিকদার ম্যাগাজিন যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জাহিদুর রহমান মোল্লা সদস্য সচিব মো শফিকুল ইসলাম সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।ম্যাগাজিন আহবায়ক অ্যাডভোকেট কাওসার পারভীন চৌধুরী ও যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট মো শাহ আলম অসুস্থতা জনিত কারণে উপস্থিত হতে পারেনি। অনুষ্ঠানে শুরুতে কোরান তেলওয়াত করেন অ্যাডভোকেট মুহাম্মদ মুহি উদ্দিন এবং মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় ও সকলের সুস্হতা কামনা করে অ্যাডভোকেট মাওলানা আসিক খানের পরিচালনায় বিশেষ দোয়া মাহফিল করা হয়।