প্রকাশিত :  ০৭:৪০
১২ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:৪৪
১২ নভেম্বর ২০২৬

হাসানাহ সেন্টার পরিদর্শনে লন্ডনের শীর্ষ উলামা প্রতিনিধি দল

হাসানাহ সেন্টার পরিদর্শনে লন্ডনের শীর্ষ উলামা প্রতিনিধি দল

লন্ডন : ৭ নভেম্বর'২৬: লন্ডন স্ট্রাটফোর্ডস্থ হাসানাহ সেন্টার পরিদর্শন করেন বৃটেনের সর্বদলীয় উলামা সংগঠন বাংলাদেশী উলামা মাশায়েখ এর শীর্ষ প্রতিনিধি দল। উল্লেখ‍্য গত ৩০ শে অক্টোবর লন্ডন হাসানাহ সেন্টারে অজ্ঞাত দুষ্কৃতকারী ভয়ংকর আক্রমন করে।এতে সেন্টারের মজবুত কাঁচের বহি:দেয়াল ভেদ করে ভেতরের হল রুম অতিক্রম করে মেহরাবের দেয়ালে গিয়ে বিদ্ধ হয়। একটি শক্ত ও ভারী লোহার রড বাহির থেকে মিসাইলের মতো ছুড়ে মারা হয়। এ সময় ভেতরে কোন লোক না থাকায় যদিও কেউ হতাহত হয়নি তবে এ আক্রমন যে একটি পরিকল্পিত ও প্রশিক্ষিত নিপূণ আক্রমন তাতে কোন সন্দেহ নেই । এতে স্বাভাবিকভাবেই এলাকার মুসলমানদের মধ‍্যে ব‍্যাপক আতংক ও নিরাপত্তা ঝুঁকি তৈরী হয়েছে।

উলামা প্রতিনিধি দল এ ব‍্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে দুষ্কৃকতকারীকে চিহ্ণিত করে বিচারের মুখোমুখি করার জন‍্য স্থানীয় সরকার এবং পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান। 

তাঁরা বলেন,এ আঘাত শুধু হাসানাহ সেন্টারের উপরই নয় বরং এটি গোটা নিউহ‍্যাম এলাকার অপরাপর মুসলিম প্রেয়ার হল, ইসলামিক সেন্টার ও মসজিদ এবং মুসলিম জনগোষ্ঠির স্বাধিন ধর্ম চর্চা ও সাংস্কৃতিক জীবনের উপর উগ্রবাদী আক্রমন। এ আক্রমন  বৃটেনের মাল্টিন‍্যাশনাল এবং  মাল্টিফেইথ সৌহার্দ ও সহাবস্থানের উপর নির্মম আঘাত।

তাঁরা এ উগ্রবাদী আক্রমনের নিন্দা জানান এবং বৃটিশ সামাজিক নিরাপত্তা ভেল‍্যুকে যারা ভাঙতে চায় তাঁদের বিরুদ্ধে সকলকে ঐক‍্যবদ্ধ থাকার আহান জানান।

প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন শেষে মসজিদের হল রুমে এক পাবলিক সংহতি ও প্রতিবাদ সভায় মিলিত হন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশী উলামা মাশায়েখ এর ভারপ্রাপ্ত সভাপতি শায়খ ইমদাদুর রহমান মাদানী। প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ‍্যামলেটস কাউন্সল অফ মস্কস এর চেয়ারম‍্যান হাফিজ মাওলানা শামসুল হক।

শুরুতেই ঘটনার পূর্ণ বিবরন তুলে ধরেন হাসানাহ সেন্টারের চেয়ারম‍্যান ও পরিচালক হাফিজ মাওলানা শাব্বির আহমদ।

বক্তব‍্য রাখেন  মাওলানা এ কে এম সিরাজুল ইসলাম, মাওলানা এ কে মওদুদ হাসান, মাওলানা আবদুল কাদির সালেহ, মাওলানা সাদিকুর রহমান, ড. আবদুল বারী, এমসিবি সেক্রেটারী জেনারেল ড. ওয়াজিদ আখতার,মাওলানা সৈয়দ তামিম আহমদ, মাওলানা আবদুল মালিক চৌধুরী, মাওলানা মামনূন মহিউদ্দিন ও মাওলানা সৈয়দ নাঈম আহমদ সহ আরো বিশিষ্ঠ উলামায়ে কেরাম ও কমিউনিটি নেতৃবৃন্দ।


Leave Your Comments




প্রবাসী কমিউনিটি এর আরও খবর