প্রকাশিত :  ১৩:১৯
১০ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:৩৫
১০ নভেম্বর ২০২৬

মৃত্যুর খবর বানোয়াট, ভিডিও বার্তা দিলেন রাগীব আলী

মৃত্যুর খবর বানোয়াট, ভিডিও বার্তা দিলেন রাগীব আলী

সিলেটের বিশিষ্ট শিল্পপতি রাগীব আলী মারা গেছেন বলে সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে।তবে খবরকে গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছেন তিনি নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর মৃত্যুর খবরের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক ভিডওি বার্তায় এসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

এতে রাগীব আলী বলেন, ‘গতকাল রাতে আমার সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে যে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। মহান আল্লাহর মেহেরবানীতে এবং আপনাদের দোয়ায় আমি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছি।’

এ সময় যাচাই-বাছাই ছাড়া তাঁর মৃত্যুর মতো সংবেদনশীল তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করতে সবার প্রতি অনুরোধ জানান তিনি।

এর আগে সোমবার (৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে রাগীব আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে তাঁর পরিবার ও সংশ্লিষ্ট সূত্রগুলো খবরটিকে মিথ্যা বলে নিশ্চিত করে।


Leave Your Comments




সারাদেশ এর আরও খবর