প্রকাশিত :  ১৮:৪৪
০৭ নভেম্বর ২০২৬

বিদায়ী সপ্তাহে ১১ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, সর্বোচ্চ ২১০ শতাংশ

বিদায়ী সপ্তাহে ১১ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, সর্বোচ্চ ২১০ শতাংশ

বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১টি কোম্পানি ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে কয়েকটি কোম্পানি উল্লেখযোগ্য হারে ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। আবার দুটি কোম্পানি লোকসানের কারণে কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

ডিভিডেন্ড ঘোষণা করা কোম্পানিগুলো হলো—পদ্মা অয়েল, ইস্টার্ন লুব্রিক্যান্টস, মেঘনা পেট্রোলিয়াম, লাভেলো আইসক্রিম, ফার্মা এইডস, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, সোনালী আঁশ, হাক্কানি পাল্প, এশিয়াটিক ল্যাবরেটরিজ, গ্লোবাল হেভিকেমিক্যালস এবং গোল্ডেন সন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে।

পদ্মা অয়েল

২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৭০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে পদ্মা অয়েলের পরিচালনা পর্ষদ। ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ টাকা ৪৭ পয়সা, আগের অর্থবছরে যা ছিল ৫৭ টাকা ৩০ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩২৮ টাকা ৩৮ পয়সা।

ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১ জানুয়ারি ২০২৭, সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর ২০২৬।

মেঘনা পেট্রোলিয়াম

২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ২১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে মেঘনা পেট্রোলিয়াম। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা ২১ টাকা করে নগদ লভ্যাংশ পাবেন।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৩ টাকা ৩২ পয়সা, আগের অর্থবছরে যা ছিল ৬১ টাকা ৩৯ পয়সা। ৩০ জুন ২০২৬ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩২১ টাকা ৮৩ পয়সা। আগের বছর এ পরিমাণ ছিল ২৭৮ টাকা ৫১ পয়সা।

এ ছাড়া শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১৬৪ টাকা ৪ পয়সা, আগের বছর যা ছিল ১০৯ টাকা ৪৭ পয়সা।

ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির এজিএম আগামী ২ জানুয়ারি ২০২৭, দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর ২০২৬।

ইস্টার্ন লুব্রিক্যান্টস

কোম্পানিটি ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ টাকা ২০ পয়সা, আগের অর্থবছরে যা ছিল ২৮ টাকা ৮০ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭২ টাকা ৪৯ পয়সা, আগের বছর যা ছিল ১৩৯ টাকা ৩৫ পয়সা।

এ ছাড়া শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১৪০ টাকা ৩ পয়সা, আগের অর্থবছরে যা ছিল ৬৭ টাকা ৮৩ পয়সা।

ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির এজিএম আগামী ৩০ জানুয়ারি ২০২৭, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট ৩ ডিসেম্বর ২০২৬।

লাভেলো আইসক্রিম

২০২৫-২৬ অর্থবছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে লাভেলো আইসক্রিম। তবে কোম্পানির পরিচালকরা এ ডিভিডেন্ড পাবেন না।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৩ পয়সা, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫৭ পয়সা। ৩০ জুন ২০২৬ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৯২ পয়সা।

কোম্পানিটির এজিএম আগামী ২৯ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

ফার্মা এইডস

২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ফার্মা এইডস।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৮ টাকা ৫ পয়সা, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২০ টাকা ৪৫ পয়সা।

আলোচ্য অর্থবছরে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২৪ টাকা ৫৭ পয়সা। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ১২ টাকা ৭৪ পয়সা। ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬৩ টাকা ৩১ পয়সা।

কোম্পানিটির এজিএম আগামী ১৫ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।

ওয়াইম্যাক্স ইলেকট্রোড

২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে ওয়াইম্যাক্স ইলেকট্রোড। তবে এ ডিভিডেন্ড থেকে কোম্পানির পরিচালক ও উদ্যোক্তারা বাদ থাকবেন। অর্থাৎ শুধু সাধারণ শেয়ারহোল্ডাররা এ লভ্যাংশ পাবেন।

ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির এজিএম আগামী ২৭ ডিসেম্বর ২০২৬, সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সভাটি ঢাকার গুলশান-১-এর গুলশান অ্যাভিনিউয়ে অবস্থিত গুলশান শুটিং ক্লাবের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হবে।

এজিএমে অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট ২৯ নভেম্বর।

সোনালী আঁশ

২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে সোনালী আঁশ।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৮৭ পয়সা, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৮ টাকা ৭৯ পয়সা।

তবে আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ঋণাত্মক ৪ টাকা ৪১ পয়সা হয়েছে। আগের অর্থবছরে এ সূচক ছিল ৯ টাকা ১১ পয়সা। ৩০ জুন ২০২৬ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০২ টাকা।

কোম্পানিটির এজিএম আগামী ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।

হাক্কানি পাল্প

২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে হাক্কানি পাল্প।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ পয়সা, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৭ পয়সা।

আলোচ্য অর্থবছরে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৮ টাকা ৯৩ পয়সা। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ৪ টাকা ৯৪ পয়সা। ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ১৪ পয়সা।

কোম্পানিটির এজিএম আগামী ২৪ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

এশিয়াটিক ল্যাবরেটরিজ

২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড রয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৬৮ পয়সা, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৯ পয়সা।

আলোচ্য অর্থবছরে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৬ টাকা ৫৩ পয়সা, আগের অর্থবছরে যা ছিল ১ টাকা ৬৬ পয়সা। ৩০ জুন ২০২৬ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৮ টাকা ১৮ পয়সা।

কোম্পানিটির এজিএম আগামী ২৪ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর।

গোল্ডেন সন

২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সুপারিশ করেছে গোল্ডেন সনের পরিচালনা পর্ষদ।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা, আগের অর্থবছরে যা ছিল ৩ টাকা ১৯ পয়সা। ৩০ জুন ২০২৬ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৮ টাকা ৬০ পয়সা, আগের বছর যা ছিল ৭১ টাকা ৮৯ পয়সা।

এ ছাড়া শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ঋণাত্মক ৩ টাকা ৫৩ পয়সা হয়েছে। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ঋণাত্মক ১ টাকা ৮৫ পয়সা।

কোম্পানিটির এজিএমের তারিখ, সময় ও স্থান পরে জানানো হবে। তবে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর ২০২৬।

গ্লোবাল হেভিকেমিক্যালস

২০২৫-২৬ অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড না দেওয়ার সুপারিশ করেছে গ্লোবাল হেভিকেমিক্যালসের পরিচালনা পর্ষদ।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ঋণাত্মক ৩ টাকা ৩০ পয়সা হয়েছে, আগের অর্থবছরে যা ছিল ঋণাত্মক ২ টাকা ১৯ পয়সা।

কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৮ টাকা ৬০ পয়সা, আগের বছর যা ছিল ৭১ টাকা ৮৯ পয়সা। অন্যদিকে, শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ঋণাত্মক ৩ টাকা ৫৩ পয়সা হয়েছে, আগের বছর যা ছিল ঋণাত্মক ১ টাকা ৮৫ পয়সা।

কোম্পানিটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য পরিচালনা পর্ষদ কোনো ডিভিডেন্ড সুপারিশ করেনি। এজিএমের তারিখ, সময় ও স্থান পরে জানানো হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর ২০২৬।



Leave Your Comments




লভ্যাংশ ঘোষণা এর আরও খবর