প্রকাশিত :  ০৪:৩৫
০৭ নভেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি পুনর্নির্মাণ করতে দেওয়া হবে না: ইরান

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি পুনর্নির্মাণ করতে দেওয়া হবে না: ইরান

মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো পুনর্নির্মাণের সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। চলমান সংঘাতে ওই অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে তেহরান।

শনিবার (৭ নভেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ২২৮টির বেশি অবস্থান বা স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হয়েছে।

তার দাবি, বর্তমানে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটিই অভিযান পরিচালনার সক্ষম অবস্থায় নেই। এ কারণে মার্কিন বাহিনীকে জাহাজের জ্বালানি এবং সেনাসদস্যদের প্রয়োজনীয় সরঞ্জাম বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে। 


Leave Your Comments




আন্তর্জাতিক এর আরও খবর