প্রকাশিত :  ০৫:৫২
০৪ জানুয়ারী ২০২২
সর্বশেষ আপডেট: ০৬:০৫
০৪ জানুয়ারী ২০২২

কলম্বিয়ায় সংঘর্ষ, নিহত ২৩

কলম্বিয়ায় সংঘর্ষ, নিহত ২৩


ভেনেজুয়েলার লাগোয়া কলম্বিয়া সীমান্ত অঞ্চলে দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ২৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার কলম্বিয়ার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।

কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকু বলেন, কলম্বিয়ার গেরিলা গোষ্ঠী ইএলএন এবং ফার্ক বিদ্রোহীর সদস্যদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে বেসামরিক নাগরিকও থাকতে পারেন।

কলম্বিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী জায়রো গের্সিয়া বলেন, ‘উত্তর-পূর্বাঞ্চলীয় আরাউকা অঞ্চলের গ্রাম এলাকা থেকে আমরা ২৩ জনের মরদেহ উদ্ধার করেছি।’ তবে এর মধ্যে কোনো বেসামরিক নাগরিক রয়েছেন কি না, তা উল্লেখ করেননি তিনি।


Leave Your Comments




আন্তর্জাতিক এর আরও খবর