প্রকাশিত :  ০৮:০১
৩১ অক্টোবর ২০২৬

প্রবাসীদের দাবি আদায়ে সিলেট বিভাগ গণদাবি পরিষদের যুক্তরাজ্য শাখার সভা অনুষ্ঠিত

প্রবাসীদের দাবি আদায়ে সিলেট বিভাগ গণদাবি পরিষদের যুক্তরাজ্য শাখার সভা অনুষ্ঠিত

সিলেট প্রতিনিধি: প্রবাসীদের বিভিন্ন দাবি আদায় এবং সিলেট বিভাগের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ জনদাবি বাস্তবায়নের প্রত্যয় নিয়ে গঠিত সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার কার্যকরী পরিষদের পরিচিতি ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের নিউ রোডের একটি হলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ মুনিম। সাধারণ সম্পাদক সলিসিটর এস. ইয়াওর উদ্দিনের পরিচালনায় সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ট্রেজারার মাহবুবুর রহমান কোরেশী ও যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুছ ও সৈয়দ মাওলানা তানিম আহমদ।

সভায় আলোচনায় অংশ নেন অ্যাকাউন্ট্যান্ট ডক্টর সানাওয়ার চৌধুরী, সাবেক কাউন্সিলর ওসমান গনি, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক কাউন্সিলর মানিকুর রহমান গনি, সাংবাদিক রহমত আলী, সাবেক সিভিক মেয়র রহিমা রহমান, সাবেক কাউন্সিলর আয়েশা চৌধুরী, আব্দুল গফুর, সৈয়দ তাজির উদ্দিন মান্নান, মো. আব্দুল মুকিত, সাবেক কাউন্সিলর শাহেদ আলী, সাংবাদিক মোস্তাক আলী বাবুল, আনিছুর রহমান, কয়ছর আহমদ, অধ্যাপক মিসবাহ কামাল, সোয়েব আহমদ, কবির আহমদ, শাহিন চৌধুরী, শাহ আকিকুর রহমান মিজান, আবুল কালাম, রোকন চৌধুরী, কবি আবু হোসেন, সাংবাদিক খালেদ মাসুদ রনি, কাজী বাবর আহমদ, মো. মাহবুব খান, হাসিম আব্দুল্লাহ ও সেলিম খানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা সিলেট বিভাগের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ জনদাবিগুলো তুলে ধরেন। এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তাঁরা।

একই সঙ্গে দাবি আদায়ের আন্দোলন আরও সুসংগঠিত ও জোরদার করার লক্ষ্যে সভায় বিভিন্ন সাবকমিটি গঠন করা হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টা এবং সংগঠনের কার্যকর ভূমিকার মাধ্যমে সিলেট বিভাগের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের পথ আরও সুগম হবে।


Leave Your Comments




প্রবাসী কমিউনিটি এর আরও খবর