প্রকাশিত :  ১১:৪০
২৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু

সারাদেশে ডেঙ্গুর প্রকোপে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন। এতে দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪০০ জন মারা গেছেন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২৮ হাজার ২৩৭ জন।

এর আগে, গত ৬ ও ১৫ অক্টোবর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছিল।



Leave Your Comments




স্বাস্থ্য এর আরও খবর