প্রকাশিত : ০৯:৩৭
২৭ অক্টোবর ২০২৬
সংগ্রাম দত্ত: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুমিত দেব (বাপ্পি) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টার দিকে শ্রীমঙ্গল-হবিগঞ্জ সড়কের উত্তরসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমিত দেব বাপ্পি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে উত্তরসুর এলাকায় একটি কারের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুমিত দেব বাপ্পি নিহত হন।