লন্ডন: ১০ই অক্টোবর শনিবার: বাংলাদেশ হিন্দু এসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মত মহতী তর্পণ ও মহালয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শারদ সকালে টেমস্ নদীর গঙ্গাজলে নেমে তিল, তুলসী, হরিপদ ও ফুল দিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বৃটেনের সনাতনী সদস্যবৃন্দ।
সনাতন রীতি অনুযায়ী আশ্বিন মাসের শারদ প্রভাতে পিতৃপক্ষ ও মাতৃপক্ষের সন্ধিক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
কথিত আছে মহাভারতের যুগে শ্রেষ্ঠ দাতা, মহাবীর কর্ণ, জীবদ্দশায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ না করায় স্বর্গদ্বার থেকে ফিরে এসে মহালয়া তিথিতে তর্পণের মাধ্যমে পিতৃৠণ শোধ করেন।
তাই এই পূণ্য তিথিতে পিতৃকুল ও মাতৃকুলের বিদেহী আত্মার তুষ্টি ও বিশ্বশান্তির জন্য বিশেষ প্রার্থনা 'তর্পণ' করেন সনাতনী সম্প্রদায়।
মহালয়ার আবহ সংগীত ও চন্ডীপাঠ দিয়ে শ্রীশ্রীদূর্গাদেবীকে আবাহন করা হয় মর্ত্যধামে।
সংগঠনের সাংস্কৃতিক সম্পাদিকা মহামায়াশীল এর পরিচালনায় সংগীত পরিবেশন করে সংগঠনের শিল্পীবৃন্দ-
কৃষ্ণ শীল, জশ শীল, সীমা গোস্বামী, অনীশা রায়, রুনু রায়, ঈশিতা দেব, ঝিল্লি দেব সুদীপ্তা পুরকায়স্থ, বিপাশা দেব ও পলাশ দেব ।
বি এইচ এর পক্ষ থেকে অনুষ্ঠানে সমাগত উপস্থিতিদের প্রতি সাদর সম্ভাসন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে শুভেচ্ছা বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রশান্ত পুরকায়স্থ বিইএম, সহসভাপতি রবীন পাল ও সহসভাপতি বিপুল মণ্ডল।
সংবাদ বিজ্ঞপ্তি।
Leave Your Comments