প্রকাশিত : ১৩:৩৯
১৫ অক্টোবর ২০২৬
সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের বর্তমান সংসদ সদস্য, জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক জননেতা জনাব কলিম উদ্দিন আহমদ মিলন এর সম্মানে যুক্তরাজ্যের লন্ডনে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ, কমিউনিটি নেতা, আইনজীবী, শিক্ষাবিদ এবং ছাতক–দোয়ারাবাজারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিলুর রহমান খলিল এবং এ জে লিমনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কমিউনিটি নেতা মুজিবুর রহমান মুজিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিশিষ্ট শিক্ষানুরাগী ডক্টর হাসনাত হুসেন এমবিই।
যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপীয় সমন্বয়ক কামাল উদ্দিন,যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরিফুজ্জামান চৌধুরী তপন,আক্তার হোসেন এমদাদ হুসেন টিপু, আক্তার হুসেন,তাজুল ইসলাম,কাজী ইকবাল হোসেন দেলোয়ার, শহীদুল ইসলাম মামুন, মিসবাহুজ্জামান সোহেল,অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল,সেলিম আহমেদ, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের আহ্বায়ক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, হাবিবুর রহমান।
বক্তব্য রাখেন কবির আহমেদ, সাংবাদিক এম এ কাইয়ুম, যুবদল সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী ,উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা নেতা নাদির আলম, মঈনুল ইসলাম খসরু, আব্দুল মালিক শামীম,আব্দুল মালিক কুটি, শামসুল ইসলাম নুনু, শওকত আলী সহ আরো অনেকে ।
উক্ত অনুষ্টানে যুক্তরাজ্যের বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ সহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এ সময় যুক্তরাজ্য যুবদল, স্বেচ্ছাসেবক দল,মহিলা দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি ছাতক–দোয়ারাবাজারের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য দেন।
বক্তারা জননেতা কলিম উদ্দিন আহমদ মিলনের রাজনৈতিক জীবন, জনসম্পৃক্ততা এবং ছাতক–দোয়ারাবাজারের মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন।
বক্তারা অতীতের মতো সুনামগঞ্জ জেলায় একজন মন্ত্রীর প্রয়োজনীয়তা উল্লেখ করে বার বার নির্বাচিত সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন কে বর্তমান মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত করার জন্য প্রধান মন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি অনুরোধ জানান l
প্রবাসে আয়োজিত এ নাগরিক সংবর্ধনায় যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।