প্রকাশিত :  ১৩:০৫
০৯ অক্টোবর ২০২৬

লন্ডনে তৌফিক ইমরোজ খালিদীর জানাজা সম্পন্ন

লন্ডনে তৌফিক ইমরোজ খালিদীর জানাজা সম্পন্ন

বিশিষ্ট সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইমরোজ খালিদীর নামাজে জানাজা যুক্তরাজ্যের পূর্ব লন্ডনস্থ ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (৮ অক্টোবর) জোহরের নামাজের পর অনুষ্ঠিত জানাজায় অংশ নেন যুক্তরাজ্যে বসবাসরত বাংলা ভাষাভাষী সাংবাদিক, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী ও তার পরিবারের সদস্যরা।

জানাজা শেষে কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি সৈয়দ নাহাস পাশা বলেন, তৌফিক ইমরোজ খালিদী বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যমে অনন্য অধ্যায় সৃষ্টি করেছেন। তিনি শুধু সাংবাদিকই ছিলেন না, ছিলেন মানবিক ও ধার্মিক মানুষ।

সৈয়দ নাহাস পাশা জানান, হজ পালনের পর তৌফিক ইমরোজ খালিদী নিজের কাফনের কাপড় সঙ্গে নিয়ে এসেছিলেন। লন্ডনে সফরের সময়ও কাপড়টি তার সঙ্গে ছিল। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি নিজেই অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। পরে সেই কাফনের কাপড় পরেই তিনি শেষ বিদায় নেন।

তার ছেলে রাজ খালিদী জানান, শুক্রবার বিকেলে লন্ডন থেকে বাবার মরদেহ নিয়ে বাংলাদেশে রওনা হবেন তারা। শনিবার (৯ অক্টোবর) ঢাকার বনানীতে দ্বিতীয় জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

গত ২ অক্টোবর লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৯ বছর বয়সে মারা যান তৌফিক ইমরোজ খালিদী।


Leave Your Comments




প্রবাসী কমিউনিটি এর আরও খবর