প্রকাশিত :  ০৬:৪৮
০৯ অক্টোবর ২০২৬

ওয়াশিংটন তেহরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চালাচ্ছে: ট্রাম্প

ওয়াশিংটন তেহরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চালাচ্ছে: ট্রাম্প

হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে ইরানের প্রস্তাবিত ‘সাত দিনের পরিকল্পনা’ নিয়ে যুক্তরাষ্ট্রের জবাব পর্যালোচনা করছে তেহরান। আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আব্বাস আরাগচি জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান চলছে এবং আলোচনা প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ইরানের প্রস্তাব অনুযায়ী প্রথম চার বা পাঁচ দিনে যুক্তরাষ্ট্র সম্মত পদক্ষেপগুলো গ্রহণ করবে, যার ফলে ষষ্ঠ দিনে ওই কৌশলগত জলপথে স্বাভাবিক জাহাজ চলাচল শুরু হতে পারবে এবং সপ্তম দিনে একটি বিস্তৃত চুক্তির জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করা সম্ভব হবে।

ইরানের দাবির মধ্যে রয়েছে শত্রুতা অবসান, অবরুদ্ধ ইরানি সম্পদ মুক্তকরণ, তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানি বন্দরে মার্কিন নৌ অবরোধের অবসান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন তেহরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চালিয়ে যাচ্ছে এবং ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে তারা ইরানে পুনরায় হামলা চালাবে না।

তবে মার্কিন সামুদ্রিক অবরোধ এখনও কার্যকর রয়েছে এবং আমেরিকা ইরানের তেল পরিবহন নেটওয়ার্ককে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। সামগ্রিক পরিস্থিতির চূড়ান্ত সাফল্য নির্ভর করছে সমুদ্রসীমায় প্রবেশাধিকার, নিষেধাজ্ঞা, নিরাপত্তা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উভয় দেশের বিপরীতমুখী দাবিগুলোর সমঝোতার ওপর।

সূত্র: গালফ নিউজ



Leave Your Comments




আন্তর্জাতিক এর আরও খবর