প্রকাশিত :  ১৪:০০
০৫ অক্টোবর ২০২৬

লন্ডন হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মী ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত সংসদীয় কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন

লন্ডন হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মী ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত সংসদীয় কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন

গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি , কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন দীর্ঘ দেড় যুগ পরে যুক্তরাজ্য সফরে এসেছেন।

শুক্রবার ২ অক্টোবর বিকেল ৪ টায় লন্ডনে হিথ্রো বিমানবন্দর এসে পৌঁছলে যুক্তরাজ‍্য বিএনপি ও বিভিন্ন শহর থেকে আসা বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী  ও এলাকাবাসী তাঁকে করতালি ও ফুল দিয়ে সাদর সম্ভাষণ জানান। এ সময় এমপি মিলন বলেন, সম্প্রতি আপন ছোট ভাই গিয়াস উদ্দিন আহমদ ছোট ইন্তেকাল করেছেন। তার কবর জিয়ারত ও পরিবারকে দেখার জন‍্য তিনি এসেছেন ।

দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্য জাতীয়তাবাদী পরিবার বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে অনেক ত‍্যাগ স্বীকার করে যে ভূমিকা রেখেছেন তার জন‍্য প্রশংসার দাবিদার । তিনি বলেন , প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার বাংলাদেশের উন্নয়নে যে কর্মসূচি নিয়েছে , সে জন‍্য সকল প্রবাসীর অতীতের মতো সহযোগিতা অব্যাহত রাখতে হবে। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মুজিবুর রহমান মুজিব, সদস্য আলহাজ্জ তৈমুছ আলী, আক্তার হোসেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজ শিপলু, কাজী আংগুর মিয়া, হাজী ময়না মিয়া, বেডফোর্ড বিএনপির সাবেক সভাপতি এম এ রউফ, বেডফোর্ড এনপির সেক্রেটারি সোহেল আহমদ, মিল্টন কিংস বিএনপির সেক্রেটারি জামাল আহমদ, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক এডভোকেট খলিলুর রহমান, ছাতক ছাত্রদলের সাবেক সেক্রেটারি নাদির আলম, সহ-সভাপতি মইনুল ইলাম খসরু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য এ জে লিমন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি আবুল হোসেন , সহ সভাপতি শওকত আলী, যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সভাপতি শামসুল ইসলাম নুনু , সেন্ট্রাল বিএনপিরর সাবেক সেক্রেটারি জুয়েল মিয়া, ছাত্রদল নেতা মোঃ খোকন, সৈয়দ মেহেদী হাসানসহ এলাকাবাসী ।




Leave Your Comments




প্রবাসী কমিউনিটি এর আরও খবর