প্রকাশিত :  ১৭:৪৭
০৩ অক্টোবর ২০২৬

সপ্তাহজুড়ে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড

সপ্তাহজুড়ে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানি চলতি সপ্তাহে ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো—সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ডরিন পাওয়ার, এপেক্স স্পিনিং, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ফাইন ফুডস, ইস্টার্ন হাউজিং ও এপেক্স ফুডস।

কোম্পানিগুলোর বোর্ড সভার সময়সূচি হলো—

৪ অক্টোবর: বিকেল ৩টায় এপেক্স স্পিনিং এবং সাড়ে ৩টায় এপেক্স ফুডসের বোর্ড সভা।

৫ অক্টোবর: বিকেল সাড়ে ৩টায় ইস্টার্ন হাউজিংয়ের বোর্ড সভা।

৭ অক্টোবর: বিকেল সাড়ে ৪টায় ফাইন ফুডসের বোর্ড সভা।

৮ অক্টোবর: দুপুর আড়াইটায় অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং বিকেল সাড়ে ৩টায় ডরিন পাওয়ারের বোর্ড সভা।

১০ অক্টোবর: বিকেল সাড়ে ৪টায় সিমটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা।


Leave Your Comments




পুঁজি বাজার এর আরও খবর