প্রকাশিত : ১৯:০০
৩০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, যুক্তরাজ্যের অধীনস্থ কভেন্ট্রি শাখা ও সেন্ট আলবান্স শাখার আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আজ যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু কমিটি দুটি অনুমোদন করেন । ঘোষিত কমিটিসমূহকে আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ও প্রয়োজনীয় সংখ্যক সদস্যের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করে অনুমোদনের জন্য যুক্তরাজ্য বিএনপির দপ্তরে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে ।
আজ যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমেদ ( দপ্তরের চলতি দায়িত্বে ) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জোনাল কমিটি দুটো অনুমোদনের তথ্য গণমাধ্যমকে জানানো হয়।
ঘোষিত ২টি জোনের কার্যনির্বাহী কমিটি ( আংশিক) নিম্নরূপ:
কভেন্ট্রি বিএনপি: সভাপতি জামিউল ইসলাম জামিল, সিনিয়র সহ সভাপতি আফজাল খান লাকি, সহসভাপতি শাহ মাহবুবউজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ মেহরাব উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আলী , সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন ও সদস্য শামিমুর রহমান জামিল ।
সেন্ট আলবান্স বিএনপি: সভাপতি শানুর মিয়া চৌধুরী, সিনিয়র সহ সভাপতি বাবলুল করিম চৌধুরী, সহসভাপতি ইমরান চৌধুরী, সাধারণ সম্পাদক আকিকুর রহমান চৌধুরী ( জুবের ), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক আজহার উদ্দিন শেরন এবং সাংগঠনিক সম্পাদক হুমায়ূন রশিদ ।