প্রকাশিত : ০৫:২৩
৩০ সেপ্টেম্বর ২০২৬
লন্ডন, ২৯ সেপ্টেম্বর ২০২৬: লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য ও লিভারপুল বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরী সাদির মা মরিয়মুন নেছা চৌধুরী ইন্তেকাল করেছেন। গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সিলেট নগরীর সুবিদবাজারে নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা গোলাপগঞ্জ উপজেলার বরায়া-রফিপুর নয়া জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক
সাদির মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। এক শোকবার্তায় ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, সেক্রেটারি আকরামুল হোসাইন ও ট্রেজারার মো. আব্দুল হান্নান মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁদের ধৈর্য ধারণের শক্তি দিতে মহান আল্লাহর কাছে দোয়া করেন।