প্রকাশিত :  ০৬:৪৯
২৮ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বড় ঢেউয়ের আঘাতে হাজারো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগে অন্তত একজনের মৃত্যু হয়েছে।

শক্তিশালী এই ঝড় নিউইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়াসহ পূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকায় আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, কয়েক দিন ধরে পূর্ব উপকূলে তাণ্ডব চালানোর পর রোববার সন্ধ্যায় ঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়ে আসছিল।

ঝড়ের তাণ্ডবে বিভিন্ন এলাকায় প্রায় ১ লাখ ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। ঝড়ের কেন্দ্র নিউ জার্সির উপকূলের কাছে অবস্থান করছিল। তবে এর প্রভাবে সৃষ্ট মেঘ ও বৃষ্টির বিস্তৃতি নিউ ইংল্যান্ডের অনেক উত্তরাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ে।

ঝড়ের সময় বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৮১ মাইল (১৩০ কিলোমিটার) পর্যন্ত উঠেছিল। পরে বাতাসের গতি কমে প্রায় ৪৫ মাইল (৭২ কিলোমিটার) হয়।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার নিউইয়র্ক শহরের একটি পার্কিং এলাকায় হাঁটার সময় একটি গাছ পড়ে এক সরকারি আবাসন কর্তৃপক্ষের কর্মীর মৃত্যু হয়।


Leave Your Comments




আন্তর্জাতিক এর আরও খবর