প্রকাশিত :  ১০:৩৪
২৬ সেপ্টেম্বর ২০২৬

জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ তাদের সন্দেহভাজন হিসেবে আটক করেছে বলে জানা গেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) ও মুখপাত্র মো. আকতার হোসেন যুগান্তরকে বলেন, জাসদ কার্যালয়ে মিছিল-স্লোগান হচ্ছিল। সেখানে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যায়। পল্টন থানা পুলিশ সেখান থেকে সন্দেহভাজন ৩০/৪০ জনকে থানায় আনা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই বাছাই চলছে। তদন্ত সাপেক্ষে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি বলেন, অভিযান এখনও অব্যাহত রয়েছে। 



Leave Your Comments




জাতীয় এর আরও খবর