প্রকাশিত : ০৫:২২
২৪ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত নিরসনে ইরান কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দেওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও কিছুটা কমেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ৯৪ সেন্ট বা ০.৯ শতাংশ কমে ১০২.১৩ ডলারে নেমে এসেছে। একই সঙ্গে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলে ৫৯ সেন্ট বা ০.৩৯ শতাংশ কমে ৯১.৫৬ ডলারে কেনাবেচা হচ্ছে। এ নিয়ে টানা দ্বিতীয় দিনে মতো বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম।
এর আগের সেশনে তেলের বাজার চার শতাংশ বৃদ্ধি পেলেও সংঘাত নিরসনে ইরানের কূটনৈতিক আলোচনার প্রস্তুতির পর এই দরপতন ঘটে। তবে সংঘাত সমাধানের পথ নিয়ে দুই দেশের মধ্যে এখনো বড় ধরনের ফারাক ও মতপার্থক্য রয়ে গেছে।
সূত্র: আল জাজিরা