প্রকাশিত : ১১:২০
১১ সেপ্টেম্বর ২০২৬
সুনামগঞ্জ কাতিয়া মাদ্রাসার মুহতামিম, জগন্নাথপুর উপজেলা জমিয়তের উপদেষ্টা, ফিদায়ে মিল্লাত সাইয়েদ আসআদ মাদানি (রহ.)-এর খলিফা এবং হযরত শায়খে কাতিয়া (রহ.)-এর বড় সাহেবজাদা হযরত মাওলানা হাফেজ শায়েখ হাজী ইমদাদুল্লাহ রহ.-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে।
এক শোকবার্তায় সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ আসগর হুসাইন, সভাপতি ড. মাওলানা শুয়াইব আহমদ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, হযরত মাওলানা হাফেজ ইমদাদুল্লাহ রহ. ছিলেন একজন বিজ্ঞ আলেম, দ্বীনের একনিষ্ঠ খাদেম এবং ইসলামী শিক্ষা ও সংস্কৃতির নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। তাঁর ইন্তেকালে সুনামগঞ্জসহ দেশ-বিদেশের দ্বীনি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নেতৃবৃন্দ বলেন, মরহুম হযরত মাওলানা ইমদাদুল্লাহ রহ. দীর্ঘকাল ইলমে দ্বীন, তালিম-তরবিয়ত ও দ্বীনি খেদমতের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর জীবন ও খেদমত উলামায়ে কেরাম এবং দ্বীনি অঙ্গনের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, ছাত্র-শিক্ষক, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর দরবারে তাঁর মাগফিরাত ও রহমতের জন্য দোয়া করেন।
নেতৃবৃন্দ দোয়া করেন, আল্লাহ তাআলা মরহুমের সকল ভুলত্রুটি ক্ষমা করুন, তাঁর দ্বীনি খেদমতগুলো কবুল করুন, কবরকে নূরে ভরপুর করুন, জান্নাতুল ফেরদাউসের আ‘লা মাকাম নসিব করুন এবং তাঁর পরিবার-পরিজন ও সকল শোকাহতকে সবরে জামিল দান করুন। আমীন।
জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের পক্ষে, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ আসগর হুসাইন, সভাপতি ড. মাওলানা শুয়াইব আহমদ, সিনিয়র সহ-সভাপতি মুফতি আব্দুল মুনতাকিম, সহ-সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তাছাদ্দুক আহমদ, মাওলানা হেলাল আহমদ,মাওলানা ফখরুদ্দিন ছাদিক, মাওলানা আমিনুল ইসলাম, হাফিজ সৈয়দ তামীম আহমদ, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা আশফাকুর রহমান, সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামছুল আলম কিয়ামপুরী, জয়েন্ট সেক্রেটারি হাফিজ মাওলানা ইলিয়াছ, মুফতি শাহ হিফজুল করীম মাশুক, মাওলানা আখতারুজ্জামান, সহ-সেক্রেটারি মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, হাফিজ জিয়া উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, হাফিজ মাওলানা মাছুম আহমদ, মাওলানা মঈন উদ্দিন খান, মাওলানা আব্দুল গাফফার, ট্রেজারার হাফিজ রশীদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ওলীউর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা খালেদ আহমদ, প্রচার সম্পাদক মাওলানা শামছুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল হাই এবং মিডিয়া সেক্রেটারি আরিফুল ইসলাম।