প্রকাশিত :  ০৮:২২
০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:২৩
০৯ সেপ্টেম্বর ২০২৬

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য রীনা দাশ এর পিতার পরলোকগমন : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য রীনা দাশ এর পিতার পরলোকগমন : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন, ৮ সেপ্টেম্বর ২০২৬: লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য ও আইঅন টেলিভিশনের নিউজ প্রেজেন্টার রীনা দাশের বাবা এবং পিডিবির অবসরপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর অজিত কুমার দত্ত পরলোকগমন করেছেন। গত ২৭ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি দুই কন্যা ও এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

অজিত কুমার দত্ত শিক্ষাজীবনে তিনি আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫০ সালে মেট্রিকুলেশন পাস করেন। এরপর বোয়ালখালী স্যার আশুতোষ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ১৯৫৫ সালে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

সমাজের মানুষের কল্যাণে তিনি নীরবে কাজ করে গেছেন। প্রস্তাবিত ইসকন মন্দিরের জন্য ভূমি দান এবং দুস্থ ও রোগীদের সহায়তাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তিনি আজীবন আনন্দের সঙ্গে যুক্ত ছিলেন।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক 

লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য রীনা দাশের পিতার মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাব-এর নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, সেক্রেটারি আকরামুল হোসাইন এবং ট্রেজারার মো. আব্দুল হান্নান এক শোকবার্তায় স্বর্গীয় অজিত  কুমার দত্তের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।



Leave Your Comments




প্রবাসী কমিউনিটি এর আরও খবর