প্রকাশিত :  ১১:৫৭
০৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:০২
০৩ সেপ্টেম্বর ২০২৬

আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ

আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ

জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হাইকোর্টে সশরীরে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন তিনি।

শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার আগাম জামিন আবেদন নাকচ করে দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন- জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন।

উল্লেখ্য, আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন।



Leave Your Comments




বিনোদন এর আরও খবর