প্রকাশিত :  ১১:৩৩
০২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১১:৪২
০২ সেপ্টেম্বর ২০২৬

সয়াবিন তেলের দাম বাড়ল

সয়াবিন তেলের দাম বাড়ল

বোতলজাত সয়াবিন তেলের দাম দেশের বাজারে  লিটারে বেড়েছে ৫ টাকা। এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ২০৪ টাকায়, যা আগে ছিল ১৯৯ টাকা। তবে খোলা সয়াবিন ও পাম তেলের দাম অপরিবর্তিত রয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বোতলজাত ভোজ্যতেলের নতুন দাম সমন্বয় করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন এ দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে খুচরা বাজারে ক্ষেত্রবিশেষে ভোজ্যতেলের দাম ও সরবরাহে কিছুটা ভিন্নতা দেখা যেতে পারে।


Leave Your Comments




শিল্প বাণিজ্য এর আরও খবর