প্রকাশিত : ১৩:৩১
০১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৮:৫৫
০১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অদূর ভবিষ্যতে সাক্ষাৎ করতে চান বলে জানিয়েছেন।
গতকাল সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এ আগ্রহের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
চিঠিতে ট্রাম্প বলেন, ‘খুব অদূর ভবিষ্যতে আপনার সঙ্গে দেখা করার প্রত্যাশায় আছি।’
একই চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দিতে তারেক রহমানকে অনুরোধ করেন ট্রাম্প। বাংলাদেশের মানুষ অনেক কঠিন সময় পার করেছে উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশটির জনগণের ভবিষ্যৎ খুব উজ্জ্বল হবে বলে তিনি মনে করেন।
এ ছাড়া বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি বলেন, বাংলাদেশের এই সিদ্ধান্তকে তিনি অত্যন্ত প্রশংসা করছেন এবং ‘বোয়িং আপনাকে হতাশ করবে না।’
চিঠিতে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশার পাশাপাশি এ বিষয়ে প্রধানমন্ত্রীর মনোযোগের জন্যও ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।