প্রকাশিত : ১২:২৪
০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা, ০১ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক, তথ্যনির্ভর ও প্রযুক্তিসক্ষম করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর “Shimanto School of Surveillance and Drone Warfare (SSSDW)” প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করা হয়।
আজ (০১ সেপ্টেম্বর ২০২৬) জনাব সালাহউদ্দিন আহমদ, এম.পি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে SSSDW এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় সম্মানিত মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও, বিজিবি সদর দপ্তর বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরাইল রিজিয়ন কমান্ডার, SSSDW-এর ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ও চীফ ইন্সট্রাক্টর, সিলেট অঞ্চলের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
শুভ উদ্বোধন ঘোষণার পর মাননীয় মন্ত্রী ফটোসশনে অংশগ্রহণ করেন। এরপর তিনি SSSDW এর Complex & Display Cen পরিদর্শন করেন। এসময় ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট কর্নেল মোহাম্মদ সালাহ উদ্দীন, পিএসসি কর্তৃক সিলেটে প্রতিষ্ঠিত SSSDW এর বিভিন্ন প্রশিক্ষণ ও সুবিধাদি, বিজিবিতে ব্যবহৃত বিভিন্ন ড্রোন সংক্রান্ত আভিযানিক প্রশিক্ষণ পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী মহোদয়কে অবহিত করেন।
এরপর প্রশিক্ষণ মাঠে বিজিবির দক্ষ ও প্রশিক্ষিত ড্রোন পাইলটদের অংশগ্রহণে অপারেশনাল সক্ষমতা ও ড্রোনের আভিযানিক প্রয়োগ এর নিম্নবর্নিত Drone Maneuver মহড়া প্রদর্শিত হয়ঃ
ক। ড্রোন ব্যবহারের মাধ্যমে বিজিবি'র সিক্সম্যান পেট্রোল টিম এর আভিযানিক মহড়া।
খ। চোরাচালান বিরোধী অপারেশনে বিজিবি কর্তৃক ড্রোন ব্যবহারের মাধ্যমে চোরাকারবারী আটকের মহড়া।
গ। পুশইন প্রতিরোধে ড্রোন এর কার্যকরী ব্যবহার সংক্রান্ত মহড়া।
ঘ। এন্টি ড্রোন সিষ্টেম ব্যবহার করে অপরিচিত ড্রোন নিয়ন্ত্রনের একটি মহড়া।
ঙ। সবশেষে বিজিবি কতৃক ড্রোন ফ্লাই পাস্ট মহড়ার আয়োজন করা হয় যেখানে বিজিবিতে সংযোজিত ম্যাভিক ড্রোনের মহড়া প্রদর্শন করেন।
-প্রেস বিজ্ঞপ্তি