প্রকাশিত :  ১৫:১৫
৩০ আগষ্ট ২০২৬

বাহুবল উন্নয়ন ফোরাম ঢাকার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বাহুবল উন্নয়ন ফোরাম ঢাকার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বাহুবল উপজেলার আর্থসামাজিক উন্নয়ন ও শিক্ষা প্রসারে কাজ করার প্রত্যয় নিয়ে বাহুবল উন্নয়ন ফোরাম ঢাকা-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুর ১টায় ঢাকার ৪৮, নয়াপল্টনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পারভেজ চৌধুরী এবং সঞ্চালনা করেন এডভোকেট আবুল কালাম আজাদ।

সভায় গঠনতন্ত্র সংশোধন, ব্যাংক হিসাব, সদস্য সংগ্রহ ও ভোটার তালিকা, নির্বাহী কমিটির নির্বাচন এবং নির্বাচন পরিচালনা কমিটি গঠনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন হবিগঞ্জ এসোসিয়েশন ঢাকা-এর সাধারণ সম্পাদক ড. সৈয়দ শাহ এমরান। সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন। বক্তারা বাহুবলের শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে সংগঠনের কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আগামী ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে গঠনতন্ত্র সংশোধন ও সদস্য সংগ্রহ—দুটি উপ-কমিটি গঠন করা হয়েছে।

গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটি: আহ্বায়ক পারভেজ চৌধুরী, সদস্য সচিব ড. নাজমুল ইসলাম। সদস্য শাহ আলম কবির, মোহাম্মদ কামরুল হোসেন ও সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ।

সদস্য সংগ্রহ উপ-কমিটি: আহ্বায়ক শাহ আলম কবির, সদস্য সচিব নেওয়াজ চৌধুরী। সদস্য শাহ আব্দুল আজিজ, মোহাম্মদ কামরুল হোসেন ও আব্দুর রব।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সদস্য হওয়া ব্যক্তিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। আগামী ৩ অক্টোবর কার্যনির্বাহী কমিটির সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠনসহ নির্বাচনী কার্যক্রম শুরু হবে।

এছাড়া পারভেজ চৌধুরী ও জাকির হোসেনের আজীবন সদস্যপদের আবেদন অনুমোদন করা হয়।

ঢাকায় বসবাসকারী বাহুবল উপজেলার আগ্রহীদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে সংগঠনের সদস্য হওয়ার আহ্বান জানানো হয়েছে। আজীবন সদস্য ফি ৩,১০০ টাকা এবং সাধারণ সদস্য ফি ২০০ টাকা। সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে সদস্যপদের আবেদন করা যাবে।


Leave Your Comments




সারাদেশ এর আরও খবর