প্রকাশিত :  ১৬:৫৩
২৭ আগষ্ট ২০২৬

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের কার্যক্রমের শেষ পর্যায়ে ওয়াকআউট করেছে বিরোধী দল। বিশেষ কমিটি গঠনের উদ্যোগ বন্ধ এবং গণভোটের রায় বাস্তবায়ন না করার প্রতিবাদে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টা ৫ মিনিটে অধিবেশন কক্ষ ছাড়েন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, জনগুরুত্বপূর্ণ বিষয় বাদ দিয়ে সরকার বিশেষ কমিটি গঠনে গুরুত্ব দিচ্ছে এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সময়ক্ষেপণ করছে। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টা পাঁচ মিনিটে ওয়াক আউটের ঘোষণা দেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।   

তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় থাকতে কয়েকটি বিশেষ কমিটি গঠন প্রক্রিয়া অধিবেশনের শুরুতেই করা হচ্ছে। তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল গণভোট রায় মেনে সংস্কার করা। কিন্তু সরকারি দল জুলাই জাতীয় সনদকে বাস্তবায়ন করা থেকে বিরত থাকতে ক্রমেই সময়ক্ষেপণ করছে। যার প্রতিবাদে বিরোধী দল ওয়াকআউটের সিদ্ধান্ত নিয়েছে।


Leave Your Comments




জাতীয় এর আরও খবর