প্রকাশিত :  ১০:০৩
২১ আগষ্ট ২০২৬

লন্ডন বাংলা প্রেস ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৬ আগামী ৩০ আগস্ট, মাঠে নামছে চার দল

 লন্ডন বাংলা প্রেস ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৬ আগামী ৩০ আগস্ট, মাঠে নামছে চার দল

লন্ডন বাংলা প্রেস ক্লাব (LBPC) আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ আগামী রবিবার, ৩০ আগস্ট লন্ডনের Goodmayes Park, Ilford-এ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশ নেবে Channel S, BBTNCW Media, LB24 ও Online Warriors। ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবে Romford Riders।

অংশগ্রহণকারী দলগুলোকে সকাল ১১টার মধ্যে মাঠে উপস্থিত হতে হবে এবং খেলা শুরু হবে দুপুর ১২টায়। টুর্নামেন্টে শুধুমাত্র LBPC-এর সদস্যরা খেলোয়াড় হিসেবে অংশ নিতে পারবেন।

ম্যাচগুলো সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্য Romford Riders-এর আম্পায়ারিং টিম দায়িত্ব পালন করবে এবং ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

টুর্নামেন্টের জন্য বিনা খরচে ক্রিকেট পিচ দেওয়ায় Romford Riders-এর Official CEO Ibrahim Rahul এবং Ekota Academy-এর Chief Mizan Rahman-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে LBPC।

টুর্নামেন্টের স্পন্সর হিসেবে রয়েছে Foodbazar, Excells Tutors, Fest & Misthi এবং Printlab।

চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি ও £৫০০, রানার্স-আপ দল পাবে ট্রফি ও £২৫০। এছাড়া সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারির জন্য থাকবে পুরস্কার/ট্রফি। ফাইনালে থাকবে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার।

আয়োজকদের আশা, টুর্নামেন্টটি আনন্দময় ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং লন্ডনের বাংলা গণমাধ্যমের সদস্যদের মধ্যে বন্ধুত্ব, যোগাযোগ ও ঐক্য আরও শক্তিশালী করবে।

আগামী ৩০ আগস্ট Goodmayes Park-এ চার অংশগ্রহণকারী দলকে স্বাগত জানাতে প্রস্তুত লন্ডন বাংলা প্রেস ক্লাব।



Leave Your Comments




প্রবাসী কমিউনিটি এর আরও খবর