প্রকাশিত : ০৮:০০
১৪ আগষ্ট ২০২৬
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের একটি ট্যাঙ্কার থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
ইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ বলেন, শুক্রবার ইয়ার্ড বন্ধ রয়েছে। সকাল ৯টা সময় স্ক্র্যাপ এলএনজি জাহাজে একটি ট্যাঙ্ক লিকেজ হয়। এতে স্থানীয় বহিরাগত কিছু লোক তা দেখতে গিয়ে গ্যাসে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। কয়েকজন আহত হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলাম চার জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইয়ার্ড কর্মকর্তারা জানিয়েছে, ঘটনার পর স্থানীয় শতাধিক বিক্ষুব্দ লোক ইয়ার্ডে গিয়ে ভাঙচুর করেছে। অনেক মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।