প্রকাশিত :  ১১:৩০
০৬ আগষ্ট ২০২৬

দুই-তিন দিনের মধ্যে গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী

দুই-তিন দিনের মধ্যে গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী

আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, যান্ত্রিক ত্রুটি নিরসনের পর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বৃহস্পতিবার বিকেল থেকেই গ্যাস সরবরাহ শুরু করবে। এর ফলে ধীরে ধীরে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ বৃদ্ধি পাবে এবং শিল্প, বিদ্যুৎকেন্দ্র ও আবাসিক খাতে বিদ্যমান সংকট কাটতে শুরু করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘সঞ্চালন শুরু হলে ধীরে ধীরে আমাদের যেখানে প্রেসার কমে গেছে, প্রেসারটা উন্নত হবে এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছি, সে সমস্যা উতরে যেতে পারব।’

গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হতে কত দিন লাগবে—জানতে চাইলে তিনি বলেন, ‘স্বাভাবিক হতে দুই-তিন দিন তো লাগবে। মিনিমাম দুই-তিন দিন লাগবে।

এটা (এফএসআরইউ) বন্ধ হওয়ার আগে যেমন ছিল, তেমনই হবে।’

বিদ্যুৎ বিল নিয়ে কারো আভিযোগ থাকলে সেটি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগের পরামর্শ দেন মন্ত্রী।

ভারতের হাইকমিশনারের সঙ্গে মিটিং হয়েছে। সেখানে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে কি না? জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ভারতের হাইকমিশনারের সঙ্গে রুটিন মিটিং হয়েছে।

যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, আমাদের অনেক স্বার্থের ব্যাপার আছে, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে।’


Leave Your Comments




শিল্প বাণিজ্য এর আরও খবর