প্রকাশিত :  ০৮:৪৯
০৪ আগষ্ট ২০২৬

৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত

৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত

ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদের একটি বেসরকারি স্কুলে এক শিক্ষিকার ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, চিৎকার শুনে বাইরে এসে তারা দেখতে পান, মুখোশধারী এক আততায়ী ধারালো অস্ত্র দিয়ে ওই শিক্ষিকার ওপর হামলা চালাচ্ছে। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত যুবক স্কুলে ঢুকে শিক্ষিকাকে ডাকার পর সংকেত দিয়ে বাইরে আসতে বলে এবং দেখা হতেই তার গলা চেপে ধরে টেনে নিয়ে মুখ, ঘাড়, বুক ও পেটে একাধিকবার আঘাত করতে থাকে। বাধা দিতে গেলে হামলাকারী উল্টো প্রশাসনিক কর্মকর্তার দিকে তেড়ে আসে এবং পরবর্তীতে নম্বর প্লেটহীন একটি মোটরসাইকেলে চেপে পালিয়ে যায়।

হত্যার শিকার শিক্ষিকার নাম সন্ধ্যা, এবং এই ঘটনার দুই ঘণ্টার মধ্যে পুলিশ ২১ বছর বয়সী অভিযুক্ত যুবক অমিতকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে কোট গ্রামের বাসিন্দা অমিত দীর্ঘদিন ধরে সন্ধ্যাকে উত্ত্যক্ত করে আসছিল। কয়েক দিন আগে সন্ধ্যার দায়ের করা ইভটিজিংয়ের অভিযোগের প্রেক্ষিতে অমিত প্রকাশ্যে ক্ষমা চাইলেও ভেতরে প্রতিহিংসা লালন করছিল এবং সেই প্রতিশোধ নিতেই এই নির্মম ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

সূত্র: এনডিটিভি



Leave Your Comments




আন্তর্জাতিক এর আরও খবর