প্রকাশিত :  ০৫:১১
০৩ আগষ্ট ২০২৬

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় দরপতন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় দরপতন

ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় পরিকল্পিত সামরিক হামলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থগিত করায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘোষণার পর বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৪ মার্কিন ডলারের বেশি কমে গেছে। বিনিয়োগকারীদের মধ্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ কমে আসায় এ মূল্যপতন ঘটেছে।

রোববার (২ আগস্ট) ব্রেন্ট ক্রুডের দর ৪ দশমিক ০৮ ডলার বা ৪ দশমিক ৬৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৩ দশমিক ৮৫ ডলারে নেমে এসেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৪ দশমিক ০১ ডলার বা ৪ দশমিক ৭৪ শতাংশ হ্রাস পেয়ে প্রতি ব্যারেল ৮০ দশমিক ৬৬ ডলারে থিতু হয়েছে।

গত মাসে যুক্তরাষ্ট্রে ইরানে হামলা পুনরায় চালু করার পর এবং ওমান উপকূলে বেশ কিছু তেলের জাহাজে তেহরানের বাহিনী আঘাত হানার কারণে উভয় ধরনের তেলের দাম ২০ শতাংশের বেশি বেড়ে গিয়েছিল।

সূত্র: আল জাজিরা


Leave Your Comments




বিশ্ব বাণিজ্য এর আরও খবর