প্রকাশিত :  ১৪:০৬
০২ আগষ্ট ২০২৬

আমিরাতের আইনে বেনজীরের বিচার চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমিরাতের আইনে বেনজীরের বিচার চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমিরাতের আইন অনুযায়ী বেনজীর আহমেদের বিচারকাজ চলছে। তবে অভিযুক্ত আসামি সেখানে জামিন পেয়ে থাকতে পারেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

আজ রবিবার (২ আগস্ট) বিকেলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ মাইগ্রেশন কমপ্যাক্ট টাস্কফোর্সের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বেনজীরের বিষয়ে আমিরাতের সঙ্গে কাগজপত্র আদান-প্রদান করার হয়েছে।’

আমিরাতের সরকার পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তার বিষয়ে আরো তথ্য জানতে চেয়েছে। অভিযুক্ত আসামিকে ফিরিয়ে এনে দেশে বিচারকাজ নিশ্চিত করা হবে।

এ ছাড়া সার্জিও গরের সফর সফল হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমেরিকা বাংলাদেশের সঙ্গে আরো নিবিড় সম্পর্ক গড়তে চায়। শিগগিরই আমেরিকার একটি বিনিয়োগ প্রতিনিধিদল আসবে। তারা প্রযুক্তি, কৃষি ও গার্মেন্টসসহ কিছু খাতে বিনিয়োগ করতে আগ্রহী।’



Leave Your Comments




জাতীয় এর আরও খবর