প্রকাশিত : ০৬:০৮
০১ আগষ্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:৩১
০১ আগষ্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক জোরদারের নানা দিক নিয়ে তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।
শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই বৈঠকে শুরু হয়।
এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নানা বিষয়ে আলোচনা হয়। রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।
এর আগে, শুক্রবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন সার্জিও গর। তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান ট্রাম্পের এই বিশেষ দূত। তার এ সফরকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের চলমান সংলাপের অংশ হিসেবে দেখা হচ্ছে।