প্রকাশিত : ১৬:৪২
৩১ জুলাই ২০২৬
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ও বিপুল সংখ্যক মুসল্লীয়ানদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব সিরাজ আলীর সভাপতিত্বে ও সহকারী নির্বাচন কমিশনার কাউন্সিলর সালেহ আহমদ, আহাদ আলী, আলহাজ আসাদ মিয়া এবং ক্কারী নুরুল ইসলাম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বৃটেনের ওয়েলস এর রাজধানী কার্ডিফ শহরের ঐতিহ্যবাহী জালালিয়া মসজিদ এন্ড ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
গতকাল ২৯ শে জুলাই দূপুর ১২ ঘটিকায় বিদায়ী কমিটি নতুন কমিটির নিকট আন্তরিক পরিবেশে যথাযথ নিয়মকানুন অনুসরণ করে আনুষ্ঠানিক সভার মাধ্যমে দায়িত্বভার হস্থান্তর করা হয়।
আগামী দু'বছর এর ২০২৬ ও ২০২৮ সালের জন্য জালালিয়া মসজিদের নতুন কমিটিতে সাবেক সেক্রেটারি আলহাজ্ব লিয়াকত আলীকে চেয়ারম্যান, আব্দুল ওয়াহিদ বাবুলকে জেনারেল সেক্রেটারি, ও সৈয়দ আসরাফ আলীকে ট্রেজারার এর দায়িত্ব অর্পণ করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন ভাইস চেয়ারম্যান ফয়েজ মিয়া, সহ সাধারণ সম্পাদক আলমগীর আলম, ও সহকারী ট্রেজারার খলিলুর রহমান।
সদস্য হিসেবে আনহার মিয়া, সুমন আলী, ইকবাল আহমেদ, মুজিবুর রহমান মুজিব, মানিক মিয়া, পারভেজ খান, আব্দুল মুমিন মারুফ, ইকবাল হোসাইন ও মুহাম্মদ সুমনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে অনুষ্ঠিত সাধারণ সভায় সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা বার্ষিক ও আর্থিক রিপোর্ট এর ওপর গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করা সহ মসজিদের আগামী দিনের অগ্রযাত্রায় উনাদের সুপরামর্শ ও সুচিন্তিত মতামত ব্যাক্ত করেছেন।
সভার শুরুতেই মসজিদ প্রতিষ্ঠালগ্ন থেকে যারা অবদান রেখেছেন যারা আমাদের মাঝে নেই, সবার আত্মার মাগফেরাত , অসুস্থ রুগীদের সুস্থতা কামনা সহ মুসলিম উম্মার সূখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন জালালিয়া মসজিদের ঈমাম ও খতীব মাওলানা আব্দুল মোক্তাদির, নতুন কমিটির চেয়ারম্যান, সেক্রেটারি ও ট্রেজারার সহ সকল সদস্যবৃন্দ মসজিদ কমিটি পরিচালনায় ও আগামীদিনের মসজিদের উন্নয়ন কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেছেন।
পরিশেষে নির্বাচন কমিশনারদের পক্ষ থেকে সভা সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতারী সবাই ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
এদিকে জালালিয়া মসজিদ এন্ড ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব লিলু মিয়া ও সাধারণ সম্পাদক মুহিবুর ইসলাম মায়া, কার্ডিফ শাহজালাল মস্ক এন্ড ইসলামিক কালচারাল সেন্টারের ট্রাষ্টি মোহাম্মদ মকিস মনসুর, চেয়ারম্যান শাহ আতাউর রহমান মধু ও সাধারণ সম্পাদক কাওসার হোসেন সহ কমিউনিটির অন্যান্য সংগঠন এর নেতৃবৃন্দ নতুন কমিটির দায়িত্বশীলদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।