প্রকাশিত :  ১৬:১৮
৩০ জুলাই ২০২৬

দ‍্য ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে যুক্তরাজ্যের ব্রাইটনে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

দ‍্য ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে যুক্তরাজ্যের ব্রাইটনে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

দ‍্য ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে যুক্তরাজ্যের ব্রাইটনের ক্রওলি শহরে একটি অভিজাত রেস্টুরেন্টে ২১ জুলাই রাত ১১টায় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্রাইটনের বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব এম এ কাইয়ুম,প্রেস -মিডিয়া ডাইরেক্ট শাহ সোহেল আমিনের পরিচালনায় সভায় হাসপাতালের কার্যক্রম, আয় ব‍্যয়ের হিসাব প্রদান করা হয় ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রবাসীদের সহযোগিতা আরও জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপস্থিত বক্তারা স্বাস্থ্যসেবার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকান্ডকে এগিয়ে নিতে সহযোগিতা এবং এক সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় বক্তব‍্য রাখেন সেক্রেটারী জেনারেল হেড অব ফাইন্যান্স কাউন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়া, ট্রেজারার মাওলানা সিরজুল ইসলাম সাদ, ট্রাষ্টি এম আবুল হাশেম, সমুজ আলী, আসিক আলী, আবুল কালাম ছুটন, উপদেষ্টা ডাঃ আতাউর রহমান. এম এ কাইয়ুম, ফজলুর রহমান, মসলান্দর আলী, আসাব আলী, আবুল হক, সৈয়দ মনুয়ার আহমেদ, ফয়সল আহমেদ, খয়রুল ইসলাম, আশিকুর রহমান, আবদুল হান্নান, ইউসুফ আলী, তাহিদ মিয়া কয়েস, মির্জা শাহিন বেগ, শিপার বেগ, ফারুক আলী, ফারুক হোসেন। ফাউন্ডার মেম্বার খালেদ মাসুদ রনি, কো-অর্ডিনেটর ফারুক মিয়া প্রমুখ।

সভায় অনেকে ফাউন্ডার মেম্বার হন এবং হওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। বক্তারা বলেন, ব্রিটিশ রেজিস্টার্ড চ্যারিটি The £1 Hospital–এর একটি সম্পূর্ণ অলাভজনক মানবিক প্রকল্প। যা সিলেটসহ বাংলাদেশের অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদান করবে। মানবিক কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।


Leave Your Comments




প্রবাসী কমিউনিটি এর আরও খবর